ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৮ সকাল

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালিয়ে আরও ৮ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালিয়ে আরও ৮ ফিলিস্তিনিকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। একই দিনে ইসরায়েল দক্ষিণ লেবাননেও একাধিক হামলা চালিয়েছে। রোববারের এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে জানানো হয়েছে। 

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চারজন নিহত হন। নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, হামলাটি গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে ঘটে। এছাড়া উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাবুতে হামলায় আরও চারজন নিহত হন বলে আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, উত্তর গাজার একটি ভবনে সশস্ত্র ব্যক্তিরা ঢোকার পর সেখানে হামলা চালিয়ে অন্তত দুজনকে হত্যা করা হয়েছে। আরও একজনকে ‘তাৎক্ষণিক হুমকি’ হিসেবে উল্লেখ করে হত্যার কথাও বলা হয়েছে, যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

আরও পড়ুন

 এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র ও ক্ষেপণাস্ত্র রাখার গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হলেও উভয় পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই হামলার অভিযোগ উঠছে। খবর : আল জাজিরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’