ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২১ সকাল

আজ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

আজ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় তাদের নিজ নিজ বাসভবনে গিয়ে সরাসরি সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের।বিএনপির মিডিয়া উইং সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন তিনি। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছে দলটির মিডিয়া উইং।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

উল্লেখ্য, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল টেবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্টহয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন‌ প্রধানমন্ত্রী

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু