ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৯ দুপুর

বগুড়ার আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাজেদুল ইসলাম (২২) নামের এক যুবকেল ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার কোমারপুর শিয়ালাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মাজেদুল ইসলাম ওই গ্রামের সামছুল ইসলামের ছেলে ও দুই সন্তানের বাবা।

জানা যায়, গতকাল শুক্রবার মাজেদুল ইসলামের স্ত্রী বাবার বাড়ি যান। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীর সাথে অভিমান করে বিকেলে কোন এক সময় কোমারপুর শিয়ালাগাড়ী মাজেদুল ইসলাম তার শয়ন ঘরে তীরের সাথে দড়ির ফাঁস দেন। সন্ধ্যায় প্রতিবেশীরা তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, কেউ বাদি না হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের