ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৮ দুপুর

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যায়ের(ঢাবি ) উপাচার্য ড. নিয়াজ আহমদ খান ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে এই সাক্ষাৎ হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ পর্যায়ে বিদায় উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে এ সাক্ষাৎ করেন উপাচার্য।

সাক্ষাৎকালে উপাচার্য গত দেড় বছর দায়িত্ব পালনকালে প্রধান উপদেষ্টার অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন

এ সময় উপাচার্য শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একটি সালতামামি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ নানা কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা প্রদান, বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক মমত্ববোধ এবং শিক্ষা-গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে ধারাবাহিক সমর্থনের জন্য উপাচার্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সাক্ষাৎ শেষে উপাচার্য শিল্পী আলপ্তগীন তুষার অঙ্কিত একটি প্রতিকৃতি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’