ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ রাত

১১ তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

১১ তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

রাহাত রিটু: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের একাদশ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হচ্ছেন। এর আগে তার মা বেগম খালেদা জিয়া বিএনপির প্রার্থী হিসেবে তিন বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।

বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে ২০ মার্চ প্রথমবারের মত প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর ১৯৯৬ সালে দ্বিতীয় মেয়াদে এবং সর্বশেষ ২০০১ সালের ১০ অক্টোবর তিনি তৃতীয় এবং শেষ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।

বাংলাদেশের অস্থায়ী সরকারে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের তাজ উদ্দিন আহমেদ। তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হয়ে ৮ মাস ১২ দিন ক্ষমতায় থাকার পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি দায়িত্ব হস্তান্তর করেন। প্রথম জাতীয় সংসদে ১৯৭২ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং ৩ বছর ১৩ দিন ক্ষমতায় ছিলেন।

তিনি ছিলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী। এরপর বাকশাল গঠন করা হয়। বাকশাল গঠনের পর ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মুহাম্মদ মনসুর আলী প্রধানমন্ত্রী হন। তিনি ছিলেন তৃতীয় প্রধানমন্ত্রী। একই বছর সামরিক অভ্যুত্থানে তিনি পদচ্যুত হন। তার মেয়াদ কাল ছিলো ৬ মাস ২১ দিন।

বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপির শাহ আজিজুর রহমান দেশের ৪র্থ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭৯ সালের ১৫ এপ্রিল দায়িত্ব গ্রহন করেন। ২ বছর ১১ মাস ৯ দিন তিনি ক্ষমতায় ছিলেন। শাহ আজিজুর রহমানের পর হোসাইন মো. এরশাদের জনদলের আতাউর রহমান খান ৫ম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৪ সালের ৩ মার্চ  থেকে ১৯৮৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত দায়িত পালন করেন।

তৃতীয় জাতীয় সংসদে এরশাদের জাতীয় পার্টির মিজানুর রহমান চৌধুরী ৬ষ্ঠ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন এবং ১৯৮৬ সালের ৯ জুলাই থেকে ১৯৮৮ সালের ২৭ মার্চ পর্যন্ত ১ বছর ৮ মাস ১৮ দিন দায়িত পালন করেন। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮৮ সালের ২৭ মার্চ থেকে ১৯৮৯ সালের ১২ আগস্ট পর্যন্ত ১ বছর ৪ মাস ১৬ দিন জাতীয় পার্টির মওদুদ আহমেদ দেশের ৭ম প্রধানমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন

ওই সংসদেই ৯ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত পালন করেন কাজী জাফর আহমেদ। তিনি ছিলেন ছিলেন ব্যক্তি হিসেবে ৮ম প্রধানমন্ত্রী। তিনি ১৯৮৯ সালের ১২ আগস্ট থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন অবস্থায় গনঅভ্যূত্থানে পালিয়ে যান।

১৯৯১ সালে ৫ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপির খালেদা জিয়া দেশের ৯ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তিনি ১৯৯১ সালের ২০ মার্চ থেকে ১৯৯৬ সালের ৩০ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়া এর মধ্যে ফেব্রুয়ারি মাসে ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৯ম এবং নিজে দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী হন।

১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের শেখ হাসিনা প্রথম বারের মত প্রধানমন্ত্রী হন। তিনি ১৯৯৬ সালের ২৩ জুন থেকে ২০০১ সালের ১৫ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশের ১০ তম প্রধানমন্ত্রী। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খালেদা জিয়া তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হন। তিনি ২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এরপর আওয়ামী লীগের শেখ হাসিনা নবম, দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাক্রমে ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে টানা ১৫ বছর ৬ মাস দায়িত পালন করেন।

তিনি ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যান। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করায় দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের একাদশ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনে সুষ্পষ্টভাবে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

ভোটের ছুটি শেষে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ, মহাসড়কে তীব্র যানজট

১১ দলীয় জোটের নেতা-কর্মীদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন: আসিফ মাহমুদ

সাবেক কাউন্সিলর সিপারের মা শেফালি বেগমের ইন্তেকাল 

নারায়ণগঞ্জে সেলুনে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫