ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৪ সকাল

চীনের নৌযান জব্দ করল জাপান

চীনের নৌযান জব্দ করল জাপান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে চলমান উদ্বেগের মধ্যেই পূর্ব চীন সাগরে চীনের একটি মাছধরা নৌযান জব্দ করেছে জাপানের কোস্টগার্ড। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার কিউশু দ্বীপের নাগাসাকি জেলার কাছে সাগরের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে নৌযানটিকে জব্দ করা হয়েছে।

এ সময় ক্যাপ্টেনসহ মোট ১১ জন মৎসজীবী-নাবিক ছিলেন নৌযানটিতে। তাদের সবাইকে আটক করেছে জাপানের কোস্টগার্ড বাহিনী।এক বিবৃতিতে কোস্টগার্ড বাহিনী বলেছে, ‘জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে একটি মাছধরা চীনা নৌযান শনাক্ত করার পর সেটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়েছিল; কিন্তু নৌযানটি তা না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় সেটিকে ধাওয়া করে আটক করা হয়েছে। নৌযানটিতে ক্যাপ্টেনসহ ১১ জন মৎসজীবী-নাবিক ছিলেন। তারা সবাই বর্তমানে হেফাজতে আছেন।’দীর্ঘ চার বছর পর চীনের কোনো নৌযান জব্দ করল জাপান। এর আগে সর্বশেষ ২০২২ সালে চীনের নৌযান জব্দ করেছিল জাপানের কোস্টগার্ড বাহিনী।

এমন এক সময় চীনের নৌযান জব্দ করল জাপানের কোস্টগার্ড বাহিনী, যখন স্বায়ত্তশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ান নিয়ে বেইজিংয়ের সঙ্গে সঙ্গে উদ্বেগ চলছে টোকিওর।

আরও পড়ুন

স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ডের ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে দাবি করে আসছে চীন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশ সেই দাবির প্রতি সমর্থনও জানিয়েছে।তাইওয়ান চীনের দখলে আসে ১৯৪৫ সালে। তার আগে কয়েক দশক পর্যন্ত জাপানের দখলে ছিল এই ভূখণ্ড।

১৯৪৫ সালের পর থেকে এতদিন পর্যন্ত তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে টোকিওর কোনো ঝামেলা হয়নি, তবে দেশটির নতুন প্রধামন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিককালের একটি মন্তব্য এ ইস্যুকে ফের উসকে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’