ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৮ সকাল

আমি কল্পনা করিনি জীবনে কখনো ভোট দিতে পারবো: বাবর

বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে নিজ উপজেলা মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরাও ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, আমি কল্পনা করিনি, জীবনে কখনো ভোট দিতে পারবো। ১৭ বছর পর ভোট দিতে পেরেছি। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার স্ত্রী ও সন্তানরাও আমার সঙ্গে আজ প্রথম ভোট দিয়েছেন।

আরও পড়ুন

এই আসনে লুৎফুজ্জামান বাবর ছাড়াও জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির পজলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন