ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৫ সকাল

ভোট দিলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া

ভোট দিলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখপাত্র ও অন্তবর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা- ১০ আসনের অধীন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৮২ হাজার ১৮৪ জন। এরমধ্য পুরুষ ভোটার এক লক্ষ ৯৯ হাজার ৯৬৪ জন ও নারী ভোটার এক লক্ষ ৮২ হাজার ২২৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৬টি।

এই আসনটিতে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রার্থী হচ্ছেন রবিউল ইসলাম রবি (ধানের শীষ)।

আরও পড়ুন

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জসিম উদ্দিন সরকার (দাঁড়িপাল্লা), লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহ্নি বেপারি, ইসলামী আন্দোলন বাংলাদশের আবদুল আউয়াল (হাতপাখা), লেবার পার্টির আবুল কালাম আজাদ (আনারস), আমার বাংলাদেশ পার্টির নাসরিন সুলতানা (ঈগল), সাংস্কৃতিক মুক্তি জোটের আনিসুর রহমান (ছড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টির আবু হানিফ হৃদয় (হাতি) ও আম জনতার দল আব্দুল্লাহ আল হুসাইন প্রজাপতি ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’