ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৩ রাত

জামায়াত আমির

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব, ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হোক। জনগণের সরকার গঠিত হোক। আগামীর সরকার কোন ব্যক্তি বা দলের হবে না। সবাই মিলে দেশটাকে গড়তে হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

বৃহস্পতিবার সকালে মিরপুরের মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা সারাদেশের খোঁজ নিচ্ছি ছোটখাটো বিষয়ে কোন সমস্যা নেই। তবে বড় কোন ঘটনা হলে আমরা ছাড় দেবো না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দেব না, সুষ্ঠু ভোটের মাধ্যমে যা রেজাল্ট হোক আমরা মেনে নেব, অন্যরাও যেন রেজাল্ট মেনে নেয়।

বিভিন্ন অপপ্রচার সম্পর্কে তিনি বলেন সব মিডিয়ায় একই ধরনের খবর প্রচার করে না। কেউ অপরাধ করলে ভিন্ন কথা কিন্তু জোর করে কাউকে অপরাধ বানানো গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

আর এক প্রশ্নের জবাব হবে তিনি বলেন, অভিযোগ বিএনপি করছে, আমরাও করছি। এর আগে সকাল সাড়ে ৮ টায় রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি ভোট কেন্দ্রে পৌঁছান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’