ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০১ সকাল

‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজের অবস্থান জানালেন শায়খ আহমাদুল্লাহ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজের অবস্থান জানালেন শায়খ আহমাদুল্লাহ, ছবি: সংগৃহীত।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শায়খ আহমাদুল্লাহ। 

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে আহমাদুল্লাহ উল্লেখ করেন, ‘ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে। একই সাথে সেই সংস্কারসংক্রান্ত সব কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। ‘হ্যাঁ’ ভোট মানে শুধু পরিবর্তন নয়-হোক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে পরিবর্তনের অঙ্গীকার।’ মন্তব্যের ঘরে তিনি আরো লিখে, ‘এ দেশের মানুষ সিস্টেমের পরিবর্তন চায়।’

আরও পড়ুন

কিন্তু সংস্কারের নামে সুকৌশলে মূল্যবোধ পরিপন্থী ও বিদেশি এজেন্ডা পুশ করার কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। জুলাইয়ে উজ্জীবিত জনতার মূল প্রেরণা ছিল ইসলাম। চেতনা ছিল ইনসাফ এবং পরাধীনতা থেকে মুক্তি। সুতরাং পরিবর্তনের নামে বিদেশিদের এজেন্টদের চাপিয়ে দেওয়া একটি শব্দও সহ্য করা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’