ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৫ সকাল

সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে, কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘হয় আমরা একটি চুক্তি করব, নতুবা আমাদের গতবারের মতো খুব কঠিন কিছু করতে হবে।’ আগামী সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।এরআগে ট্রাম্প বলেছিলেন, ‘এবারের আলোচনা খুবই ভিন্ন। ইরান খুব মরিয়াভাবে একটি চুক্তি করতে চায়।’

তবে তেহরান বলে আসছে যে তারা কেবল তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না।ইরানের পারমাণবিক কর্মসূচি ও সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই ট্রাম্প মধ্যপ্রাচ্যে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস ও চ্যানেল ১২। অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ‘আমাদের একটি নৌবহর সেখানে যাচ্ছে, আরেকটি পাঠানোও হতে পারে’।

আরও পড়ুন

গত শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তিনি আশা করছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। একই সঙ্গে তিনি তেহরানের ‘রেড লাইন’ বা আপসহীন অবস্থানগুলো পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের যেকোনও হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের