নিরপেক্ষ দায়িত্ব পালনের তাগিদ
এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত : বিভাগীয় কমিশনার রাজশাহী
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সকল কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকলের সাথে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, ১৯৯১ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের চাইতেও এবার অধিক সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই আমরা।
এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। কাজেই আমাদের সবাইকে নিরপেক্ষভাবে আমাদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করতে হবে। আগমীকাল ১২ তারিখ পর্যন্ত নিজের পদের মর্যাদা, নিজের পদবি ভুলে গিয়ে নিজের খোলসের বাইরে এক ধাপ এগিয়ে সবাই মিলে এক হয়ে কাজ করবো। ১২ ফেব্রুয়ারির পর আমরা গবেষণা করবো কে আমাকে সেলুট দিল, কে সেলুট দিল না, কে স্যার বললো না। এখন আমাদের সবার একটাই কাজ, একটি সুষ্ঠুু নির্বাচনের আয়োজন করা।
তিনি সাংবাদিকদের তার সংগৃহিত সংবাদটি নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের সাথে ভেরিফাই করে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান। কারণ প্রশাসন পাঁচবার বললে জনগণ একবার বিশ্বাস করে আর সাংবাদিক একবার বললে জনগণ তা বিশ্বাস করে। তাই সাংবাদিক ও সংবাদ অতি গুরুত্বপূর্ণ। কোনক্রমেই যেন শান্তিপূর্ণ নির্বাচন বিঘ্নিত না হয় তার জন্য সব ধরণের ব্যবস্থা নিতে হবে। জনগণ যাকে ভোট দেবেন তার ভোটটাই কাউন্টেড করা হবে।
আরও পড়ুনসিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: শাহজাহান, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ, সেনাবাহিনীর উল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর তবিবুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন



_medium_1770738093.jpg)

_medium_1770737121.jpg)

