ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৮ রাত

ঢাবির খেলার মাঠকে আধুনিকায়ন করতে ডাকসুকে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

ঢাবির খেলার মাঠকে আধুনিকায়ন করতে ডাকসুকে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্র আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) ২ কোটি টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর সম্পন্ন হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, পিএইচডি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনের নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন

ডাকসু সূত্রে জানানো হয়, নির্বাচিত হওয়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং খেলাধুলার সুযোগ-পরিসর সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ডাকসু। এরই অংশ হিসেবে সেন্ট্রাল ফিল্ডের আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আশা প্রকাশ করে বলা হয়, খুব শিগগিরই সংস্কার কাজ সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও ক্রিকেট গ্রাউন্ডকে একটি আধুনিক, শিক্ষার্থীবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়া কেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির খেলার মাঠকে আধুনিকায়ন করতে ডাকসুকে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথবাহিনীর বিশেষ মহড়া

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৪

কুড়িগ্রামের সকল ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা

বগুড়ায় বিএনপির মিছিল থেকে জুলাই যোদ্ধাকে আক্রমণের অভিযোগ

পুলিশের উপস্থিতিতেই বগুড়া নন্দীগ্রামে মাসুদের চোখের মণি বের করা হয় : দাবি মোশারফ হোসেনের