ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫২ বিকাল

জামায়াত ‘প্রতারক দল’, স্বাধীনতায় বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত, জামায়াত ‘প্রতারক দল’, স্বাধীনতায় বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘প্রতারক দল’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই তারা সঠিক ইতিহাস তুলে ধরে না। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ নিয়ে নতুন বয়ান তৈরির জন্য জামায়াত ভাড়ায় মুক্তিযোদ্ধা এনে নিজেদের প্রমাণের চেষ্টা করছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়ায় শেষ নির্বাচনী জনসভায় তিনি ধানের শীষে ভোট চেয়ে বলেন, গণতন্ত্র, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে।

নির্বাচিত হলে চকরিয়ার সাত ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা গঠন, দুটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীত ও চকরিয়া শহরে বাইপাস সড়ক ও দুটি ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন

সাবেক মন্ত্রী হিসেবে নিজের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, চকরিয়া-পেকুয়ায় বহু সেতু ও সড়ক নির্মাণ করেছেন এবং নির্বাচিত হলে উন্নয়নের গতি আরও বাড়ানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’