ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৮ বিকাল

নতি স্বীকার করবে না ইরান: শেকারচি

ছবি: সংগৃহীত, নতি স্বীকার করবে না ইরান: শেকারচি

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের কোনো ধরনের চাপ বা অন্যায্য দাবির মুখে ইরান কখনোই মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। 

সোমবার প্রেস টিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। 

জেনারেল শেকারচি বলেন, ইরানের সামরিক বাহিনী এবং কূটনৈতিক বিভাগ সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আলোচনারত প্রতিনিধিদলকে তিনি সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের পেছনে দেশের জনগণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে।
তবে আলোচনার পাশাপাশি সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্যও তেহরান প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

শেকারচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি আবারও কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে ইরান এবার আরও কঠোর এবং চূড়ান্ত জবাব দেবে। গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি জানান, এবার যুদ্ধের পরিধি কেবল নির্দিষ্ট লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ এবং তাদের অর্থনৈতিক লক্ষ্যবস্তুগুলোকেও আঘাত করা হবে। এমনকি যারা যুক্তরাষ্ট্রকে আকাশসীমা বা অন্য কোনোভাবে সহায়তা করবে, তাদেরও ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীতে যানবাহনে যৌথ তল্লাশি

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত