ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১২ বিকাল

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ

ছবি: সংগৃহীত, ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া টানা ছুটিকে কেন্দ্র করে আজ থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা যায়, বিমানবন্দর, আজমপুর, হাউজবিল্ডিং, টঙ্গী ও আবদুল্লাহপুরসহ বিভিন্ন পয়েন্টে যাত্রীদের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করছেন অনেকেই। পরিবার-পরিজন ও ব্যাগ-পোঁটলা হাতে গন্তব্যে ফেরার অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।

যাত্রীদের অভিযোগ, এই ভিড়ের সুযোগে বাস মালিক ও শ্রমিকরা বাড়তি ভাড়া আদায় করছেন। নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করা হলেও গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করেই রওনা হচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আগেই সাধারণ ছুটি হিসেবে ঘোষিত ছিল। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে আগামীকাল ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’