ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ রাত

বগুড়া-৭ এলাকার মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন ৪ প্রার্থী, ধানের শীষ ও দাঁড়িপাল্লার লড়াই

বগুড়া-৭ এলাকার মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন ৪ প্রার্থী, ধানের শীষ ও দাঁড়িপাল্লার লড়াই

শাজাহানপুর ও গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলী ও শাজাহানপুর এ দু’টি উপজেলা নিয়ে বগুড়া-৭ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন প্রার্থী। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে।

ভোটারদের সমর্থন পেতে দিনরাত একাকার করে দু’টি উপজেলার মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোরশেদ মিল্টন, দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম এবং হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগ’র মনোনীত প্রার্থী আনছার আলী।

বগুড়া-৭ আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩শ’ ১৩ জন। এর মধ্যে গাবতলী উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ভোটার রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৬শ’ ৯৭ এবং শাজাহানপুর উপজেলায় ৯টি ইউনিয়ন ও বগুড়া পৌরসভার বর্ধিত অংশ মিলে ভোটার রয়েছে ২ লাখ ৩৭ হাজার ৬শ’ ১৬ জন।

এবারের জাতীয় নির্বাচনকে ঘিরে গাবতলী ও শাজাহানপুর উপজেলার প্রতিটি পাড়া মহল্লা সরগরম হয়ে উঠেছে। হাট বাজার, চা স্টল, মুদি দোকান সর্বত্রই চলছে ভোটের আলাপ আলোচনা। পাড়া মহল্লার প্রতিটি মোড়ে স্থাপন করা হয়েছে নির্বাচনি প্রচারণার অফিস। সেখানে মিলছে চা। চা পানের সাথে চলছে নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা। মাঝে মধ্যেই নির্বাচনি স্লোগান আর মিছিলে সরব হয়ে উঠছে গ্রামীণ জনপদ। সব মিলিয়ে নির্বাচনি উৎসবে ভাসছে বগুড়া-৭ আসনের প্রতিটি এলাকা।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলা বাগবাড়ী গ্রামে। এ উপজেলাটি বগুড়া-৭ আসনের অন্তর্ভূক্ত। তাই এ আসনটি বিএনপির দুর্গ এবং জিয়া পরিবারের আসন বলে খ্যাত।

আরও পড়ুন

দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে তত বারই এ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কিন্তু ৯ম, ১০ম ও দ্বাদশ সংসদ নির্বাচন বিএনপি বর্জন করায় এ আসনটি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কব্জায় চলে যায়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টনের মনোনয়ন বাতিল হলে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে ট্রাক মার্কায় সমর্থন দেয় বিএনপি। তাতে বিপুল ভোটে রেজাউল করিম বাবলু এমপি নির্বাচিত হন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোরশেদ মিল্টন। মোরশেদ মিল্টনসহ মোট ৪ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বীতা করলেও মূলত: ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের প্রতিদ্বন্দ্বীতা হবে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর সাথে। নির্বাচনের তফসীল ঘোষণার আগেই কেন্দ্রিয় ভাবে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করায় আগে ভাগেই মাঠে নেমেছে জামায়াতের নেতাকর্মীরা।

তাদের দাবি ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন গোলাম রব্বানী। সে কারণে এলাকায় তার উল্লেখযোগ্য পরিচিতি ও জনসমর্থন রয়েছে। জামায়াত এবারের নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী।

অপরদিকে বগুড়া-৭ আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এবং এলাকার উন্নয়নে বিএনপির অবদান থাকায় সাধারণ মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে এমন প্রত্যাশা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের। তবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি এমন মন্তব্য ঘুরপাক খাচ্ছে সাধারণ ভোটারদের মুখে মুখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৭ এলাকার মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন ৪ প্রার্থী, ধানের শীষ ও দাঁড়িপাল্লার লড়াই

নির্বাচিত হলে বিরল ও বোচাগঞ্জে কোন দূর্নীতি হতে দিব না : সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

বগুড়ায় ভুট্টার আঁশ দিয়ে তৈরি হলো তারেক রহমানের নির্বাচনি ফেস্টুন

বগুড়ার শেরপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে গোলাবারুদসহ শর্টগান উদ্ধার, ২ জন গ্রেফতার

তারেক রহমানের ধানের শীষের প্রচারণায় বগুড়া জেলা মহিলা দল

বগুড়ার শেরপুরে বিএনপি ও জামায়াতের নির্বাচনি শোডাউন ও মিছিল