ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৬ দুপুর

আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান: নুর

গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের নুরুল হক নুর

পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের নুরুল হক নুর বলেছেন, বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। 

নুর বলেন, তারেক রহমান বলেছেন, দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখবেন না, উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না। যদি তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চান, তাহলে আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, যে কয়জন কম বয়সী তরুণ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে আপনাদের সন্তান আমি একজন। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে আমি সব জায়গায় যেতে পারিনি, বাজারে গিয়ে সবার কাছে ভোট চাইতে পারিনি। এই সীমাবদ্ধতার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং বিষয়টি ভালো দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই।

 
 

নুরুল হক নুর বলেন, আপনাদের হাতে এত সম্ভাবনা থাকার পরও যদি তা কাজে লাগাতে না পারেন, তাহলে এই অঞ্চলের ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন ও ছেলে-মেয়েদের ভবিষ্যৎ চাকরি-বাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সচেতন সিদ্ধান্ত নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ জেলায় ঈদের জামাতের সময়সূচি

আমি বিশ্বকাপে যেতে চাই: নেইমার