ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০২ সকাল

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। গাজিপুরা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নদের সঙ্গে রফিকুলের দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে তারা রফিকুলকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবির চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

ইরান থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদে‌শি

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২