ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২৮ বিকাল

বগুড়ার ধুনটে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাব্বির একাডেমি

বগুড়ার ধুনটে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাব্বির একাডেমি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ‘খেলাধুলায় অংশগ্রহণ করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ধুনট উপজেলার সরুগ্রাম পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে স্বাধীন বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বুলবুল একাডেমিকে হারিয়ে সাব্বির একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। গতকাল শনিবার রাত ১০টায় সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ওই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী জন। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শারিকুল ইসলাম, ইউপি সদস্য পলাশ মিয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম অপু, খয়েব আলী, চঞ্চল মাহমুদ, আয়োজক কমিটির সদস্য আজমাইন শারদ, সাব্বির আহম্মেদ, রাশেদ বেল্লাল, রাফি হাসান, আশরাফুল ইসলাম, আকাশ বাবু, আশিক, রাকিব ইসলাম ও সোহান আহম্মেদ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ পদে  আলোচনায় বগুড়ার দুই ছাত্রনেতা।

মুক্তাগাছায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী স্বাধীন মিয়া আটক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান