ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২১ পিএম

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না নেইমারের! 

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না নেইমারের!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে ধীরে ধীরে নিজের ছাপ রাখছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান ফর্ম ও ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি ইতিমধ্যেই ১১ জন খেলোয়াড়কে প্রায় নিশ্চিত হিসেবে চিহ্নিত করেছেন। এই তালিকায় সবচেয়ে আলোচিত বিষয়, এখনো জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের।

আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে ব্রাজিল। ফলাফল খুব ঝলমলে না হলেও, কোচ একটি স্থায়ী ও নির্ভরযোগ্য প্রথম একাদশ গড়ার দিকেই মনোযোগ দিচ্ছেন। এতে করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলকে আবারও শিরোপার দাবিদার হিসেবে দেখা হচ্ছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিশ্চিত তালিকায় আছেন গোলরক্ষক আলিসন বেকার। রক্ষণভাগে ভরসা রাখা হয়েছে মার্কিনিউস ও গ্যাব্রিয়েলের ওপর।

মাঝমাঠে জায়গা পাকা করেছেন অভিজ্ঞকাসেমিরো এবং ছন্দে থাকা ব্রুনো গিমারেস। আক্রমণভাগে আনচেলত্তির আস্থাভাজনদের তালিকায় রয়েছেন ভিসিসিয়ুস, এস্তেভাও, রাফিনিয়া, রোদ্রিগো, ম্যাথিউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আর আনচেলত্তির পছন্দের সম্ভাব্য একাদশে গোলরক্ষক আলিসনের সামনে চারজন ডিফেন্ডার হিসেবে থাকছেন ওয়েসলি, মার্কিনিউস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে কাসেমিরো ও ব্রুনো গিমারেস, আর আক্রমণে এস্তেভাও, রাফিনিয়া, রোদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

আরও পড়ুন

অন্যদিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মাথিউস কুনহা ও জোয়াও পেদ্রো মূলত রোটেশনের অংশ হিসেবে ব্যবহৃত হতে পারেন। ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের বিশ্বকাপে খেলা এখনো অনিশ্চিত; চলমান ফিটনেস মূল্যায়নের ফলের ওপরই নির্ভর করবে তার অন্তর্ভুক্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত