ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৭ দুপুর

জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ, এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ, এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের অপরাধে লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল শুক্রবার বিকেলে আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনীর বাসিন্দা।

জানা যায়, দিবাগত রাত ৪টায় শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে জামায়াতে ইসলামীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিটির রাজনৈতিক পরিচয় কেউই নিশ্চিত করতে পারেননি।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহানকে পুলিশের কাছে সোপর্দ করার পর আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় এক জামায়াত নেতা।

আরও পড়ুন

পরে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’র বিধি ৭ (ঘ) এবং ১৫ (গ) লঙ্ঘন করায় এই আইনের ২৭ বিধি অনুযায়ী সংক্ষিপ্ত বিচারে দোষী সাব্যস্ত করে ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী