ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৩ বিকাল

ফাইনালে উঠতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ফাইনালে উঠলতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেমিফাইনালে হয়েছিল তিনটি হিট হয়েছিল। প্রতি হিটের প্রথম দুই জন ও তিন হিট মিলিয়ে সেরা দুই জন ফাইনালে উঠেছেন। ইমরান ৬.৭৫ টাইমিংয়ে নবম হয়ে ফাইনাল মিস করেন।
 
 
ইমরান প্রাথমিক পর্বে ৬.৭৩ সেকেন্ড টাইমিং নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। সেমিফাইনালে যেখানে আরো ভালো টাইমিং করা প্রয়োজন, সেখানে ইমরানের টাইমিং আরো বেড়েছে। ৬.৭৫ টাইমিংয়ে তিনি তার হিটে তৃতীয় হন। তখন ইমরানের অন্য দুই হিটের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না।
 
 
অন্য দুই হিটের পর ইমরানের জন্য সুখবর আসেনি। অন্য হিটের প্রথম ও দ্বিতীয়ের টাইমিং ছিল আরো কম। ফলে ইমরানের হিটে দ্বিতীয় হওয়া চাইনিজ জিন জিয়ান ৬.৭৪ সেকেন্ড টাইমিং নিয়ে অষ্টম হয়ে ফাইনাল খেলবেন। আর ইমরান ০.০১ সেকেন্ড বেশি হওয়ায় সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন।
 
২০২৩ সালে কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে ইমরান ৬.৫৯ সেকেন্ড টাইমিং নিয়ে স্বর্ণ জেতেন। ঐ আসরে তিনি প্রথম রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল প্রতি স্তরে টাইমিং কমিয়ে এনেছিলেন। পরের বছর তেহরানে ইমরান ফাইনাল খেললেও পদক পাননি। আর এবার ফাইনালেও উঠতে পারলেন না।
 
 
চীন থেকে ফেডারেশনকে দেয়া এক বার্তায় ইমরান বলেন, ‘দুভার্গ্যজনকভাবে আমি পারলাম না, এজন্য দুঃখিত। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরে ছিলাম। আমি আশাবাদী ছিলাম এখানে ভালো কিছু করার, চেষ্টাও করেছি। আশা করি, সামনে ভালো কিছু করব, সবার সমর্থন চাই।’
 
২০২৪ সালে তেহরানে ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হান রৌপ্য ও হাইজাম্পে মাহফুজুর রহমান ব্রোঞ্জ পদক পান। জহিরের সঙ্গে ফেডারেশনের যোগাযোগ নেই। মাহফুজ অ্যাথলেটিক্সে সক্রিয় থাকলেও তাকে এবার পাঠায়নি। ইমরানের ওপর ভরসা করে মাত্র একজন অ্যাথলেট পাঠিয়েছে এবার। ফলে বাংলাদেশ পদকশূন্য থাকছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে উঠতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর কোনো গুলি ছোঁড়েনি আইনশৃঙ্খলা বাহিনী: অন্তর্বর্তী সরকার

'সাংবাদিকদের গণহারে পিটাচ্ছে. আমরা পুলিশদেরকে আগে এমন তো দেখিনি'

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশে সব কাজের প্রথম কাজ হাদি ভাইয়ের বিচার: পাটওয়ারী

পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ