ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৮ রাত

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের বেসরকারি নন-এমপিও এক হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে যাচ্ছে। আগামী সপ্তাহে এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
 
 
জানা যায়, ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে ৬৭০ কোটি টাকা বরাদ্দ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
 
 
এমপিওভুক্তির তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন-মাধ্যমিক ৪৭১টি, মাধ্যমিক ৬২৩টি, উচ্চ মাধ্যমিক ১০৫টি এবং স্কুল ও কলেজ রয়েছে ১৪৫টি। এছাড়া ৭৮টি দাখিল, ২০২টি আলিম এবং ৩৫টি ফাজিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এ তালিকায়।
 
 
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তিন হাজারের বেশি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিকভাবে এক হাজার ৭১৯টি প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে।
 
 
তবে এটি প্রাথমিক তালিকা। চূড়ান্ত বাছাই থেকে কিছু প্রতিষ্ঠান বাদ যেতে পারে। মূলত অর্থ মন্ত্রণালয় কত টাকা বরাদ্দ দেয় সেটির ওপর চূড়ান্ত তালিকা নির্ভর করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার তদন্ত দাবিতে যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান

কাশিমপুর কারাগারে পোস্টাল ভোট দিয়েছেন ৪১২ জন

কমছে এলপি গ্যাসের দাম

নির্বাচনে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের

ডান পাশে আব্বাস ভাইয়ের অফিস, বাম পাশে আমার অফিস-নাসীরুদ্দীন পাটোয়ারী