ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৩ দুপুর

জাতীয় কৃষি পুরস্কারের নাম পরিবর্তন অনুমোদন

সংগৃহিত,জাতীয় কৃষি পুরস্কারের নাম পরিবর্তন অনুমোদন

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই পুরস্কারটি ‘জাতীয় কৃষি পুরস্কার’ নামে পরিচিত হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।


তিনি জানান, ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ ছাড়া সভায় জননিরাপত্তা ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

আরও পড়ুন

এর মধ্যে রয়েছে– পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬-এর খসড়া অনুমোদন; কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন; বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ-২০২৬ ও ডাক সেবা অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।

এ ছাড়া সভায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ-২০২৬ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন একটি পাবলিক ট্রাস্ট হিসেবে আরবান সেফটি অ্যান্ড রিজেলিয়েন্স (ইউএসআরআই) বাংলাদেশ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইরেসিকে খুব বেশি প্রায়োরিটি দিবেন না : নিশো

কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই এদেশের নাগরিক: ডেপুটি স্পিকার

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

আর্থিক অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ