ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩০ দুপুর

এখন পর্যন্ত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন : জেলেনস্কি

এখন পর্যন্ত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন : জেলেনস্কি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা পেশাদার কিংবা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত মোট ৫৫ হাজার। তিনি আরও বলেছেন, এখনও বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে ২০২৬ সালের বসন্তের মধ্যে উভয়পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত, আহত ও নিখোঁজের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।

সিএসআইএস’র হিসাবে, এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১২ লাখ সেনা হতাহত হয়েছে এবং ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা ৫ থেকে ৬ লাখের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর প্রায় চার বছরে রাশিয়ার প্রায় ৩ লাখ ২৫ হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, যুদ্ধটি বেসামরিক জনগণের ওপরও ভয়াবহ প্রভাব ফেলেছে। জাতিসংঘের পর্যবেক্ষকদের মতে, ২০২৫ সালে ইউক্রেনে বেসামরিক মৃত্যুর সংখ্যা ২০২২ সালের পর সর্বোচ্চ।  

আরও পড়ুন

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, শুধু ২০২৫ সালেই অন্তত ২ হাজার ৫০০ বেসামরিক মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমালো সরকার

এক ঘণ্টার বেশি সময় পর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

একঘণ্টা চেষ্টায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

মুন্সীগঞ্জে শর্টগান ও গুলিসহ আটক ১

বগুড়ায় গুড়িয়ে দেয়া আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্তমানে যা দেখা যাচ্ছে