ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ সকাল

কোপা ইতালিয়ার সেমিতে ইন্টার মিলান

কোপা ইতালিয়ার সেমিতে ইন্টার মিলান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ার কোয়ার্টার-ফাইনালে তোরিনোর বিপক্ষে ২-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। বুধবার মনজায় নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত ম্যাচে অঁজে-ইয়োয়ান বনি ও অ্যান্ডি দিউফের গোলে জয় পায় নেরাজ্জুরিরা।

সান সিরোতে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান থাকায় ম্যাচটি মনজায় আয়োজন করা হয়। তবে মাঠ বদলালেও ইন্টার শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয়। ম্যাচের শুরুতেই কার্লোস অগুস্তো দুর্দান্ত শটে পোস্ট কাঁপান। ৩৫তম মিনিটে ইন্টার লিড নেয়। ডান প্রান্ত দিয়ে ইসিয়াকা কামাতে দারুণ কাজ করে বল বাড়ান বনি’র দিকে, যিনি নিখুঁত হেডে বল জড়ান জালের নিচের বাম কোণে। বিরতির আগে তোরিনোর সান্দ্রো কুলেনোভিচ সমতাসূচক গোলের সুযোগ নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ১১৭ সেকেন্ডের মধ্যেই ব্যবধান বাড়ায় ইন্টার। মার্কাস থুরামের ক্রস থেকে কাছ থেকে বল জালে ঠেলে দেন অ্যান্ডি দিউফ। এরপর কুলেনোভিচ নিজের ভুল শোধ দেন কার্লোস অগুস্তোর গায়ে লেগে আসা বল থেকে হেডে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। শেষ দিকে তোরিনো সমতার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। ৭৪তম মিনিটে মাত্তেও প্রাতির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে প্রাতির দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে।

আরও পড়ুন

এই ম্যাচে ইন্টারের তারকা স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ প্রথম ৫৬ মিনিট বেঞ্চে ছিলেন। তবুও আক্রমণভাগে বৈচিত্র্য দেখিয়ে গোল ভাগ করে নিতে সক্ষম হয় দলটি। দিউফের গোলের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ইন্টারই একমাত্র দল, যাদের নয়জন ভিন্ন খেলোয়াড় চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অন্তত তিনটি করে গোল করেছেন।

গত ৩০ মৌসুমে এটি ১৯তম বার কোপা ইতালিয়ার সেমিফাইনালে উঠল ইন্টার মিলান। গত ৩০ বছরে আর কোনো দল এতবার সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে নাপোলি অথবা কোমো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন

বনলতা এক্সপ্রেস নয়, মেয়ে জাইমাকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

ঢাবি শিক্ষার্থীদের হাতে আটক এডলফ খান

সাফজয়ী যুবাদের জন্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর