ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫২ সকাল

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করা হবে : ডা. শফিকুর রহমান

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করা হবে : ডা. শফিকুর রহমান, ছবি: সংগৃহীত।

জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে বলে আবারও প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসেবে দেশে এবং বিদেশে সম্মানের সঙ্গে কাজ করবে। দেশ গড়ার ভূমিকা রাখবে। এ অঞ্চলে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় হলে এখানে গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত হবে। এ অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থা নেই। তাই ন্যায্যমূল্য বঞ্চিত হন চাষিরা। তাদের স্বার্থে এ অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। প্রসেস ফুড রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

জনসভায় নওগাঁর ৬টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে ভোটারদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। সেই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে আহ্বান জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত