ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০৯ বিকাল

দৈনিক করতোয়া’র সাংবাদিকদের সাথে ইউনেস্কো’র প্রতিনিধির মতবিনিময়

দৈনিক করতোয়া’র সাংবাদিকদের সাথে ইউনেস্কো’র প্রতিনিধির মতবিনিময়, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইউনেস্কো’র বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ।

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শহরের চকযাদু রোডস্থ দৈনিক করতোয়া কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক, মফস্বল বার্তা সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র রিপোর্টার যথাক্রমে-মাসুদুর রহমান রানা, রাহাত রিটু, নাসিমা সুলতানা ছুটু, স্টাফ রিপোর্টার হাফিজা বিনা ও শাওন রহমান, ফটো সাংবাদিক আসাফ-উদ-দৌলা ডিউক ও শফিকুল ইসলাম, সাব-এডিটর যথাক্রমে-নাজনীন নীলা, সুমনা আকতার ও ইসরাত জাহান, শিক্ষাপাতার রিপন হোসেন, ভোরের দর্পণের স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসেন, দৈনিক করতোয়ার অনলাইন ম্যানেজার সামিউর রহমান পশারী, রিপোর্টার স্মৃতি সঞ্চায়িতা অর্থি ও রাহেনুর ইসলাম, সাব-এডিটর শাব্বির হাসান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নির্বাচনকালীন সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বলা হয়, বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক তরফা নির্বাচনের দীর্ঘ সময় পর এবারের ত্রয়োদশ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি ও জামায়াত নির্বাচনি সভা-সমাবেশে যেমন কথার লড়াই চালিয়ে যাচ্ছে, তেমনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা ছোটখাটো বিচ্ছিন্ন ও সহিংস ঘটনায় জড়িয়ে পড়ছেন। ঘটছে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। সভায়, নির্বাচনি প্রচার-প্রচারণায় এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অপপ্রচার ও গুজব ছড়ানোর ঝুঁকি নিয়ে সাংবাদিকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংবাদ প্রচারের ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংসহ স্থানীয় প্রভাব ও চাপ উপেক্ষা করে কীভাবে সংবাদ সংগ্রহ এবং নিরেপেক্ষ সংবাদ প্রকাশ করা যায় তার নানা দিক তুলে ধরা হয়।

আরও পড়ুন

আলোচনা শেষে ইউনেস্কো’র বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ এক ফটো শেসনে অংশ নেন। এর আগে ইউনেস্কো’র পক্ষ থেকে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হকের হাতে বুলেট প্রুফ জ্যাকেট তুলে দেওয়া হয়।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক