ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ দুপুর

বাংলাদেশিসহ ১৩৫ প্রবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ১৩৫ প্রবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া, ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের ১৩৫ জন প্রবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ সূত্র জানায়, প্রত্যাবাসিতদের মধ্যে মিয়ানমারের ১১২ জন, ইন্দোনেশিয়ার ১১ জন, বাংলাদেশের ৯ জন, শ্রীলঙ্কার দুইজন এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন।গতকাল মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যমতে, টর্চার আইন (অ্যাক্ট ৫৭৪), ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (অ্যাক্ট ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ সহ বিভিন্ন আইনে দণ্ড ভোগ শেষ করার পর তাদের প্রত্যাবাসনের আওতায় আনা হয়।

প্রত্যাবাসিত সব বন্দির নাম ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দণ্ডভোগ শেষে কেউ যেন দেশে অবস্থান না করেন, সে লক্ষ্যে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে নিয়মিতভাবে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পথসভার লোকদের নেতার বাড়িতে খিচুড়ির আয়োজন, বিএনপি প্রার্থীকে শোকজ

বাসে চড়ে জামায়াতের নির্বাচনি প্রচারণা করছেন বগুড়া ৬ আসনের প্রার্থী আবিদুর রহমান সোহেল

বগুড়ার সাতমাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'হ্যাঁ' ভোটের প্রচারণা

তারেক রহমান বরিশালের জনসভায় যোগ দিয়েছেন 

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমর্থন জানালো বিএনপি প্রার্থীকে

এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু