ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৭ সকাল

আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান

সংগৃহিত, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে এই বিজয় আমাদের সবার।

শনিবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখ পর্যন্ত জনতার রায়কে আপনারা সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমরা তাকে অভিনন্দন জানাতে প্রস্তুত। কিন্তু চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না, হতেও দেওয়া হবে না।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সমস্ত চোরাই পথ বন্ধ করে দেওয়া হবে। এ দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবে। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। যারা পেছন থেকে কামড়া-কামড়ি করে, তাদেরকে আমরা কামড়া-কামড়ি করতে দেব না। তারা করুক, আমরা জাতিকে নিয়ে সামনে এগিয়ে যাব।

জনসভায় জামায়াত আমির অভিযোগ করে বলেন, যারা আমাদের দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং এই টাকা দিয়ে ৫৬ হাজার বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান