ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৪ বিকাল

বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন

বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন

স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি’ প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন-বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এসএম নূর-ই-শাদীদ, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী আশরাফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল মিয়া। এর আগে দিবসটি উপলক্ষ্যে কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ বগুড়ায় নিরাপদ খাদ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের