ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৬ বিকাল

জয়পুরহাটের আক্কেলপুরে প্যারোলে এসে মায়ের দাফন করলেন ছেলে

জয়পুরহাটের আক্কেলপুরে প্যারোলে এসে মায়ের দাফন করলেন ছেলে

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: আক্কেলপুরে কারাবন্দি অবস্থায় মাত্র তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন যুবলীগ কর্মী মিন্নত আলী (৩৬)। হাতে হাত কড়া পরা অবস্থাতেই তিনি কাঁধে তুলে নেন মায়ের খাটিয়া।

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে পুলিশ পাহারায় মিন্নত আলীকে তার নিজ গ্রাম গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুরে আনা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মা মোমেনা বেগমকে দাফন করা হয়। মোমেনা বেগম আবাদপুর গ্রামের মৃত মোবারক আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ কর্মী মিন্নত আলী ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের আওতায় জয়পুরহাট সদর থানার একটি মামলায় ২১ ডিসেম্বর আটক হয়ে কারাগারে ছিলেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়িতে তার মা মোমেনা বেগম মারা যান।

আরও পড়ুন

মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য অনুমতি চেয়ে তার স্ত্রী মরিয়ম বেগম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া মানবিক বিবেচনায় মিন্নত আলীকে তিন ঘণ্টার জন্য সাময়িক প্যারোলে মুক্তির অনুমতি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ফুয়েল সংকটে থমকে বাস চলাচল, ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে দুর্ভোগে উত্তরবঙ্গের ঢাবি শিক্ষার্থীরা

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে

ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ

কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার