ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৪ দুপুর

বগুড়া-১ আসনে নিবার্চনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

বগুড়া-১ আসনে নিবার্চনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

বদিউদ-জ্জামান মুকুল, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে প্রার্থীরা কোমড় বেঁধে নির্বাচনি প্রচারাণায় নেমেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ শাহাবুদ্দীন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের এবিএম মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের মো. আসাদুল হক এবং গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের জুলফিকার আলী।

এসব প্রার্থীরা ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের কাছে দোয়াও চাচ্ছেন। গণসংযোগকালে বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। পাশাপাশি নদী ভাঙন রোধ, বেকার সমস্যা দূরীকরণ, কৃষকদের ভর্তুকি দেওয়াসহ সোনাতলা-সারিয়াকান্দি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।

জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সোনাতলা-সারিয়াকান্দি উপজেলা উপহার দিবো। বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. আসাদুল হক গণসংযোগকালে ভোটারদেরকে ডাব প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে গণতন্ত্র, শোষণ ও বৈষম্যমুক্তির যে আকাঙ্খার সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্খা বাস্তবায়নের জন্য আমারা দীর্ঘ দিন রাজপথে লড়াই করেছি।

আরও পড়ুন

বাংলাদেশ ইসলামী আন্দোলনের এবিএম মোস্তফা কামাল পাশা হাতপাখা প্রতীকে ভোট চেয়ে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

গণফোরামের জুলফিকার আলী বলেন, আমি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবো। পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত সোনাতলা-সারিয়াকান্দি গড়ে তুলবো। উল্লেখ্য, ওই সংসদীয় আসনে তিন লাখ ৭৪ হাজার ৭৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন

শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন