ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:৩৪ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরক সিনেমা হল এলাকায় পুলিশ দুই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের দেহ তল্লাশি করে ১৮টি ছোট ছোট প্যাকেট উদ্ধার করে।

এরপর গাঁজাসহ নারীদের আটক করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ধুনদা তালপুকুর গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী আরজানা বেগম রিতা (৪৬) এবং শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকার মনিরুজ্জামান মনির স্ত্রী জবা বেগম (৪০)।

আরও পড়ুন

গোবিন্দগঞ্জ থানার এস.আই আখতারুজ্জামান জানান, গ্রেফতারকৃত ২ নারীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী