ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:১৯ দুপুর

পঞ্চগড়ে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

পঞ্চগড়ে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার। প্রতীকী ছবি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি (৫৫) নিহত হয়েছে। উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের ধরধরা এলাকায় রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির লাশের ওপর দিয়ে আরও তিনটি ট্রেন চলাচল করেছে বলে পরবর্তীতে জানা যায়। ফলে মরদেহটি ছিন্ন ভিন্ন হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার আগে। এ সময় স্থানীয়রা লাল পতাকা দেখিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে হাত-পা ও শরীর বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, তারা রাত ৯টায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। রাতেই জিআরপি পুলিশ মরদেহটি নিয়ে যায়। মরদেহটি কয়েক টুকরা হওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত