ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:০৫ দুপুর

কিশোরগঞ্জের মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মতি মিয়া (৬২) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে স্থানীয় একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় মানুষজন ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় মতি মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, মতি মিয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং মাথায়ও আঘাত করা হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বর্তমানে আইন অনুযায়ী প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং হত্যার প্রকৃত কারণ ও দোষীদের শনাক্তকরণে পুলিশ কার্যক্রম চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প

জাতীয় সংসদ ভবনে ঈদের নামাজে স্পিকার

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা