ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৯ সকাল

আবারও বেনফিকার সামনে রিয়াল

আবারও বেনফিকার সামনে রিয়াল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিগ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ-বেনফিকার রুদ্ধশ্বাস লড়াইয়ের রেশ এখনও শেষ হয়নি। এর মধ্যেই উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের ড্র আবারও দুই দল মুখোমুখি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করার লড়াইয়ে ফেব্রুয়ারিতেই দু’বার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ-বেনফিকা। সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত প্লে-অফ ড্রতে এই লাইনআপ চূড়ান্ত হয়েছে।

বুধবার রাতে একই সময়ে শুরু হওয়া লিগ পর্বের ১৮টি ম্যাচের মধ্যে রিয়াল-বেনফিকা ম্যাচ শেষ হয়েছিল সবার শেষে। খেলা যোগ করা সময়ে গড়ানোর সময় রিয়ালের দরকার ছিল এক গোল করে সেরা আটের মধ্যে থাকা, যাতে প্লে-অফে না খেলতে হয়। আর বেনফিকার দরকার ছিল এক গোল করে ২৪তম হয়ে প্লে-অফ নিশ্চিত করা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের গোলে বেনফিকাই লক্ষ্য পূরণ করে, রিয়ালকে নবম হয়ে নেমে যেতে হয় প্লে-অফে। লিগ পর্বের ৯ম থেকে ২৪তম দলকে নিয়ে আজ ছিল প্লে-অফের ড্র। নিয়মানুযায়ী রিয়ালের প্রতিপক্ষ হওয়ার কথা ২৩তম বোডো/গ্লিমট অথবা ২৪তম বেনফিকা। ড্রয়ে বেনফিকার নামই উঠেছে।

আরও পড়ুন

রিয়াল-বেনফিকা ছাড়াও ড্রতে আরেকটি রোমাঞ্চকর ‘ম্যাচ-আপ’ হচ্ছে মোনাকো-পিএসজি। দুই দলই লিগ আঁ-তে খেলে। দুই লেগের প্লে-অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ জেলায় ঈদের জামাতের সময়সূচি

আমি বিশ্বকাপে যেতে চাই: নেইমার