ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:২৩ দুপুর

টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই যুবকের 

টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই যুবকের, ছবি: প্রতিকী ।।

মফস্বল ডেস্ক : সাতক্ষীরার সদর উপজেলায় টমেটো ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং পার্শ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলামের মালিকানাধীন একটি টমেটো ক্ষেতে ইঁদুর ও শিয়ালের উৎপাত ঠেকাতে ক্ষেতের চারপাশের ঘেরায় বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। আজ সকালে মনিরুল ইসলাম নিজ ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত ঘেরার সঙ্গে তার পা আটকে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মনিরুলকে বাঁচাতে এগিয়ে আসেন পার্শ্ববর্তী ঘেরের মালিক আব্দুর রহিম। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইঁদুর মারার ফাঁদ হিসেবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। অসাবধানতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত শেষে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবালী ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু

রাজধানীর গেন্ডারিয়ায় ডেইলি শপিং-এর নতুন শোরুম চালু

৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গণপূর্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল ইতালি দেশে রেমিট্যান্স পাঠাতে ইতালিতে এজেন্ট পয়েন্ট স্থাপনের শুভ উদ্বোধন

স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক