ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৩ সকাল

আজ সিরাজগঞ্জে  দুপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান

আজ সিরাজগঞ্জে  দুপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ সিরাজগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সেখানে যাবেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান।তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই ঢাকা-রংপুর মহাসড়কের শাহাজাহানপুর এলাকায় জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন

একমাত্র বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহু থেকে মুক্ত করতে। রংপুরের নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে, ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে ‘হ্যা’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি বিএনপি সরকার গঠন করলে, তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের