ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

ছবি: সংগৃহীত, মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

মাদারীপুর পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে টানা দেড় ঘণ্টা ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বটতলা, সবুজবাগ ও জেলা পরিষদ এলাকা ধ্বনিত হয়েছিল একাধিক ককটেল বিস্ফোরণের কারণে। সংঘর্ষের সময় দোকানপাটও ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ঈদগাহ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সবুজবাগের ফাহিম জমাদ্দারকে মারধর করা হয়। সন্ধ্যা ৮টার দিকে আহত ফাহিমের পক্ষের কিশোররা, অনিক ও সাঈম জিলান গ্রুপের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও ককটেল ব্যবহার করে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন

সংঘর্ষ চলাকালে আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। ককটেল বিস্ফোরণের কারণে স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হন। বটতলা ও জেলা পরিষদ এলাকার অনেক দোকানপাটে ভাঙচুর চালানো হয়। দ্রুত ঘটনাস্থলে পুলিশ, সেনা ও র‍্যাব-৮ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন ধরে বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

ইরান থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদে‌শি