ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৩:২০ দুপুর

রাজধানীর বনানীতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর বনানীতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় একটি কর্কশিট এবং হার্ডবোর্ডের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা রাত ৭টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, সন্ধা রাত ৭টা ৫ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার পাঁচতলা ভবনের পাচতলায় একটি কর্কশিট এবং হার্ডবোর্ডের গোডাউনে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ৭টা ৭ মিনিটে সংবাদ পেয়ে ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কুর্মিটোলা এবং বারিধারা ফায়ার স্টেশনের মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তিনি জানান, ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত