ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৩ সকাল

তারেক রহমান

চাহিদা সম্পন্ন শিশুদের ভেতর থেকে প্রতিভা বের করে আনতে হবে

ছবি : মির্জা সম্রাট,চাহিদা সম্পন্ন শিশুদের ভেতর থেকে প্রতিভা বের করে আনতে হবে

আমাদের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝেও নানা প্রতিভা আছে। আমাদের এই প্রতিভা বের করে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


আজ শুক্রবার বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময়সভায় তিনি একথা বলেন।


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এ সময় তারেক রহমানকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দিয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরেরা। এ ছাড়া তারা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি গেয়ে শোনায়। এসব শিশু সিএসএফ গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের সহায়তার বৃত্তিমূলক নানা প্রশিক্ষণ নিয়েছে।

আরও পড়ুন

অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিত। এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ সময় ডা. জুবাইদা রহমান বলেন, শিশু স্বর্গ আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে। সেখানে তারা শিখছে আত্মবিশ্বাস, নিজে থেকে এগিয়ে যাওয়া। তারা শিখছে অন্ধকার থেকে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশনে ভাঙচুর

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ