ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:১৬ দুপুর

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণে ৫১৬ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আইনি লড়াইয়ে বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)। রায়ে কানাডিয়ান কোম্পানি নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১৬ কোটি টাকা।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান আন্তর্জাতিক আদালতের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেন। পেট্রোবাংলা সূত্র জানায়, বিস্ফোরণে প্রায় ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে ৪ কোটি ডলার এবং পরিবেশ ও অন্যান্য ক্ষতির জন্য অতিরিক্ত ২০ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৫৯ সালে আবিষ্কৃত সুনামগঞ্জের ছাতক এলাকার টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০৩ সালে অনুসন্ধানের জন্য নাইকোর কাছে হস্তান্তর করা হয়। খননকাজ চলাকালে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে গ্যাসক্ষেত্রের বড় অংশের গ্যাস পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়।

আরও পড়ুন

এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বিষয়টি দেশীয় আদালত পেরিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গড়ায়। চূড়ান্ত রায়ে ইকসিড উল্লেখ করে, আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থতা ও প্রয়োজনীয় সতর্কতা না নেওয়ার কারণেই বিস্ফোরণ ঘটে, যার জন্য নাইকো সরাসরি দায়ী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী