ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৪:৫০ দুপুর

যারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় কষ্ট পায়, ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে: আসিফ মাহমুদ

যারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় কষ্ট পায়, ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচনি পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় কষ্ট পায়, ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। একটি দল দিন দিন হিংস্র হয়ে উঠছে। আমাদের শরিক দল জামায়াতের উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করেছে। ১১ দলীয় জোট এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেবে না।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী প্রীতম দাশের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি দিন। এই দিনে দীর্ঘ ১৭ বছর পর আপনারা পুনরায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

চা শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, জোট নির্বাচিত হলে মজুরি বাড়িয়ে ঘণ্টায় ১০০ টাকা করা হবে। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য তা হবে ৬০ টাকা। এছাড়া চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ‘ভূমি ও মাটির অধিকার’ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুন

আসিফ মাহমুদ বলেন, প্রীতম দাশ চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে জেল খেটেছেন। তাই এই আসনে শাপলা কলি প্রতীকের প্রীতম দাশকে বিজয়ী করে তার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মামা-চাচা ছাড়া চাকরি পেতে, ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নিরাপদে চলাচল করতে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান

ঢাকার রাস্তায় কী বার্তা দিচ্ছে মি. গোল্ডেন বয়?

জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার

জামায়াতের জনতার ইশতেহার : রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

মিডিয়া ভালো কথাগুলো দেখায় না, কেটে কেটে দেখায় : নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা