ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৭ দুপুর

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার : বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রফিকুল ইসলাম সরকারের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক মো. হাবিবুর রহমান আজ বুধবার (২৮ জানুয়ারি) এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি রফিকুল শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা এলাকার ছোলায়মান আলীর ছেলে।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার দক্ষিণ বেলাইয়ের জাবেদ আলীর মেয়ে রশিদার সাথে ঘটনার ১৬ বছর আগে আসামি রফিকুল ইসলাম সরকারের বিয়ে হয়। বিয়ের পর রিকশাচালক স্বামী রফিকুল পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বিগত ২০০৯ সালের ৫ এপ্রিল তার স্ত্রী রশিদা বেগমকে (৪০) লোহার রড দিয়ে মারপিট করলে সে জ্ঞান হারিয়ে ফেলে।

আরও পড়ুন

পরে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. এজেএম সামছুদ্দিন স্বপন এবং আসামি পক্ষে এড. মোস্তাফিজার রহমান রতন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ভারতের মন্ত্রীর

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড