ভিডিও বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:২১ রাত

আগুনে জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

ছবি: সংগৃহীত, আগুনে জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসার দুই তলায় আগুন লাগে।

এতে নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর এবং রাহাত নামে চারজন দগ্ধ হন। 

আরও পড়ুন

এ বিষয়ে জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি বলেন, বাড়িটিতে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে সমাধানের জন্য রনি নামে এক শিক্ষার্থী তার সঙ্গী হাসিনুরকে নিয়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে যান। দ্বন্দ্বের একপর্যায়ে ছোট ভাই রায়হান আগে থেকেই আশপাশে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। এতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে উপস্থিত চারজনই আহত হন। সেখান থেকে রনি ও হাসিনুরকে জরুরি ভিত্তিতে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকি দুইজনকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। দগ্ধ হওয়া শিক্ষার্থী রনির পিঠ, হাত, একটি চোখ পুড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় আছে এনসিপি, ক্ষমতায় আছে জামায়াত, বিএনপি না : মির্জা আব্বাস

দৈনিক করতোয়া‘র সাংবাদিকদের সাথে ইউনেস্কো’র প্রতিনিধির মতবিনিময়

গণসংযোগের সময় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করছেন মির্জা আব্বাস

নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট

কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু

নারী ব্যাপারটা নিয়ে খোঁচাখুঁচির কারণ আমি বুঝি না: চরমোনাই পীর