ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৪:০৫ দুপুর

বিকট শব্দে গাড়ি চালিয়ে আতংক সৃষ্টি

বগুড়ায় ১৬টি মোটরসাইকেল ও প্রাইভেট কার আটক

বগুড়ায় ১৬টি মোটরসাইকেল ও প্রাইভেট কার আটক

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে বিকট শব্দে গাড়ি চালিয়ে জনবিরক্তি ও আতংক সৃষ্টির ঘটনায় ১০টি মোটরসাইকেল ও ৬টি প্রাইভেট কার আটক করে মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে ৩০ জন কিশোর ও তরুণকে আটক করে এ ব্যাপারে সতর্কবার্তা দিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি মো: ইকবাল বাহার জানান, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের জলেশ্বরীতলায় জেলখানা মোড়ে ও আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল ও কার আটক করা হয়। সেইসাথে এসব গাড়ির অন্তত: ৩০ জন চালক ও আরোহীকে আটক করে তাদের বিকট শব্দে গাড়ী না চালানোর জন্য সতর্কবার্তা দেয়া হয়।

আরও পড়ুন

এরপর অভিভাবকদের ডেকে এনে তাদের হাতে তুলে দেয়া হয় এই কিশোর-তরুণদের। তিনি আরও বলেন, আটক মোটরসাইকেল ও  প্রাইভেট কার গুলোর বিরদ্ধে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত