ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৩২ সকাল

লজ্জার রেকর্ড সালাহর, টেবিলের ছয়ে লিভারপুল

লজ্জার রেকর্ড সালাহর, টেবিলের ছয়ে লিভারপুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিভারপুলে মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর নামের পাশে যুক্ত হলো অস্বস্তিকর এক লজ্জার রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ শুরুর একাদশে থাকা শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার দেখেছে লিভারপুল। যা ক্লাবের ইতিহাসে ২০১২ সালের পর আর দেখা যায়নি।

দারুণ ছন্দে থাকলেও শিরোপা তো দূরের কথা আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালেই উঠতে পারেনি মিসর। টুর্নামেন্ট শেষে গত সপ্তাহে লিভারপুল শিবিরে যোগ দেন সালাহ। চ্যাম্পিয়ন লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ জয়ে শুরুর একাদশে ছিলেন তিনি। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে তার ওপর আস্থা রাখেন কোচ। কিন্তু সেই ম্যাচে ৩-২ ব্যবধানে হেরেছে লিভারপুল। এই হারের মাধ্যমে একটি বিব্রতকর রেকর্ডে ঢুকে পড়েছেন সালাহ। এর আগে ২০১২ সালে ডার্ক কুইটের সময়ে এমন রেকর্ড হয়েছিল। তখন ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত লিগে কুইট শুরু করা ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হয় লিভারপুল।

সাম্প্রতিক সময়ে সালাহ শুরু করা ম্যাচগুলোতে লিভারপুল হেরেছে ক্রিস্টাল প্যালেস, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার সিটি, নটিংহাম ফরেস্ট, বোর্নমাউথের বিপক্ষে। একমাত্র জয়টি আসে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ ব্যবধানে। সেই ম্যাচেই সালাহ করেন চলতি মৌসুমে তার শেষ লিগ গোল। ২০১২ সালে কেনি ডালগ্লিশের শেষ সময়ে সেই বাজে ফর্মে লিভারপুল লিগ শেষ করেছিল অষ্টম স্থানে। মৌসুম শেষে ক্লাব ছাড়েন কুইট।

আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে লিভারপুল। এখন পর্যন্ত তারা খেলেছে মোট ২৩টি ম্যাচ। আর অর্জন করেছে ৩৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্ট পেছনে রয়েছে লিভারপুল। এদিকে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত