ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২১ সকাল

গাজীপুরে দুই শিশু সন্তানসহ চলন্ত ট্রেনে ঝাঁপ মায়ের

গাজীপুরে দুই শিশু সন্তানসহ চলন্ত ট্রেনে ঝাঁপ মায়ের,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাজীপুরের পূবাইলে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে হাফেজা খাতুন মালা (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ওই নারীর ছেলে (৫) ও মেয়ে (৭) নিহত হয়। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে পূবাইল ফেরিঘাট এলাকায়। নিহত হাফেজা খাতুন মালা কালিগঞ্জ থানার দক্ষিণ সোম গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক পূবাইল বাজার রেলওয়ের গেটম্যান জানান, সকালে ওই নারী তার এক ছেলে (৫) ও মেয়েকে (৭) নিয়ে এসে রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেন কখন আসবে বলে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি পূবাইল ফেরিঘাট এলাকায় এলে তিনি রেললাইনে ছেলে-মেয়েকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এসময় ট্রেনের চাকায় তারা তিনজনই কাটা পড়ে নিহত হন।

এ ব্যাপারে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ট্রেনে কাটা পড়ে পূবাইলে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এটা টঙ্গী জোন নয়, নরসিংদী জোনে পড়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত